সন্দেহের তালিকায় এ্যাপার্টমেন্টের কর্মচারি ও ম্যানেজার কমলাপুর বিশ্বাস টাওয়ারে দুর্ধর্ষ চুরি
রাজধানীর মতিঝিল থানার কমলাপুর স্টেশন সংলগ্ন বিশ্বাস টাওয়ারে ঈদের ছুটিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বিশ্বাস টাওয়ারের তৃতীয় তলায় এক ফ্ল্যাটের গ্রীল কেটে নগদ ১১ লাখ টাকা ও আলমারিতে রক্ষিত ২৬ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। ভুক্তভোগি সাংবাদিকের সন্দেহ ওই এ্যাপার্টমেন্টের ম্যানেজার, দারোয়ান, রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিতরাই সংঘবদ্ধভাবে এই ঘটনা ঘটিয়েছে। ওই এ্যাপার্টমেন্টে সার্বক্ষণিক সিসি ক্যামেরা থাকার পরেও ফ্ল্যাট নং ৩/বি, ১৫২-১৫৭/এ, দক্ষিণ কমলাপুর এর এ্যাপার্টমেন্টের কোনো ফুটেজ উদ্ধার করা যায় নি। পরেও কোনো ফুটেজে চুরির বিষয়টি রেকর্ড হয়নি।
এ বিষয়ে ভুক্তভোগি সাংবাদিক মতিঝিল থানায় একটি মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেছেন, ামি একজন পেশায় সাংবাদিক ও ঠিকাদার। আমি চলমান ঠিকাদারী কাজের টাকা মোট ১১,০০,০০০/ (এগারো লক্ষ) টাকা। আমার নিজ বাসায় বর্তমান ঠিকানা এবং আমার তিনি উল্লেখ করেন গত ২৬/০৫/২০২৬ইং তারিখ ভোর ৫ ঘটিকার আমার নিজ স্থায়ী ঠিকানায় রওনা দেই। গতকাল ০১/০৬/২০২৬ইং সন্ধ্যা ৭ ঘটিকার সময় বাসায় পৌছে দড়জা খুলে দেখতে পাই আমার বাসার জানালার গ্রীল কেটে বাসার ভিতর প্রবেশ করে আমার আলমিরাতে রক্ষিত টাকা স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে গেছে।
আমার বাড়ী যাওয়ার বিষয়টি আমার বাসার ভবন রক্ষনাবেক্ষণের কাজে নিয়োজিত ম্যানেজার (১) জামাল হোসেন (৫২), পিতা: আবদুর রহমান, বর্তমান ঠিকানাঃ বিশ্বাস টাওয়ার, ১৫২-১৫৭/এ, দক্ষিণ কমলাপুর, মতিঝিল, ঢাকা। (২) সেলিম (৩৭) (ইলেকট্রিশিয়ান), পিতা: নাহারুল ইসলাম, বর্তমান ঠিকানা: বিশ্বাস টাওয়ার, ১৫২-১৫৭/এ, দক্ষিণ কমলাপুর, মতিঝিল, ঢাকা। (৩) রিপন লাল দাস (৪৩) (পরিচ্ছন্নকর্মী), পিতা: রুপলাল দাস, বর্তমান ঠিকানাঃ বিশ্বাস টাওয়ার, ১৫২-১৫৭/এ, দক্ষিণ কমলাপুর, মতিঝিল, ঢাকা। (৪) মোঃ জিল্লুর রহমান (৪৯) (সিকিউরিটি গার্ড), পিতা: মোশাররফ হোসেন, বর্তমান ঠিকানাঃ বিশ্বাস টাওয়ার, ১৫২-১৫৭/এ, দক্ষিণ কমলাপুর, মতিঝিল, ঢাকা, স্থায়ী ঠিকানাঃ ভান্ডারিয়া, জেলা: পিরোজপুর। (৫) জয় কুমার (৩৩), (সিকিউরিটি গার্ড), পিতা: বিশ্বনাথ, বর্তমান ঠিকানাঃ বিশ্বাস টাওয়ার, ১৫২-১৫৭/এ, দক্ষিণ কমলাপুর, মতিঝিল, ঢাকা, স্থায়ী ঠিকানাঃ গ্রাম: বালহৈর, থানা: নিয়ামতপুর, জেলা: নওগাঁ। (৬) সিদ্দিক মৃধা (৩৩), (সিকিউরিটি গার্ড), পিতা: নুরু মৃধা, বর্তমান ঠিকানাঃ বিশ্বাস টাওয়ার, ১৫২-১৫৭/এ, দক্ষিণ কমলাপুর, মতিঝিল, ঢাকা, স্থায়ী ঠিকানাঃ গ্রাম: পূর্ব চাদলালী, থানা: পটুয়াখালি সদর, জেলা: পটুয়াখালী, (৭) মোঃ জালাল (৬২), (সিকিউরিটি গার্ড), পিতা: ফকির আলী, বর্তমান ঠিকানাঃ বিশ্বাস টাওয়ার, ১৫২-১৫৭/এ, দক্ষিণ কমলাপুর, মতিঝিল, ঢাকা, স্থায়ী ঠিকানাঃ গ্রাম: মাদারেরচর, দূর্গাপুর, থানা: বকশীগঞ্জ, জেলা: জামালপুর, (৮) মোঃ তাজুল ইসলাম (৫৯), (সিকিউরিটি গার্ড), পিতা: মোঃ সিরাজুল ইসলাম, বর্তমান ঠিকানাঃ বিশ্বাস টাওয়ার, ১৫২-১৫৭/এ, দক্ষিণ কমলাপুর, মতিঝিল, ঢাকা, স্থায়ী ঠিকানাঃ সর্দারবাড়ী, কাশিমপুর, মতলব দক্ষিণ, জেলা: চাঁদপুর। (৯) মোঃ সেলিম (৪৫), (সহকারী ম্যানেজার), পিতা: আবদুল মান্নান, বর্তমান ঠিকানাঃ বিশ্বাস টাওয়ার, ১৫২-১৫৭/এ, দক্ষিণ কমলাপুর, মতিঝিল, ঢাকা, স্থায়ী ঠিকানাঃ কোয়া চাঁদপুর, ডাকঘর: নিশচিন্তপুর, থানা: কচুয়া, জেলা: চাঁদপুর এরা সকলেই জানতো, আমি বাড়ীতে ঈদ উদ্যাপন করতে গিয়েছি।
আমার দৃঢ় বিশ্বাস আমার বাসার কর্মচারীগন অজ্ঞতনামা তাদের সহযোগিদের সহায়তায় আমার বাসায় কেউ না থাকার সুবাদে উক্ত ৩৬ ভরি স্বর্ণ অলংকার ও নগদ ১১,০০,০০০/ (এগারো লক্ষ) টাকা চুরি করে নিয়ে যায়। এই চুরির রহস্য উদঘাটনের জন্য ডিবি ও মতিঝিল থানা পুলিশ তদন্ত শুরু করেছে।